ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, লাম্পেডুসার কাছে লাম্পিওনি নামের দ্বীপ থেকে প্রায় ১৮ মাইল দূরে রাতে নৌকাটি দেখতে পায় কোস্টগার্ড। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে।
.png)
অবৈধ অভিবাসনে প্ররোচনা ও নরহত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের ৮,৫০০ সেনা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে: পেন্টাগন
লাম্পেডুসার মেয়র সালভাটোরে মার্টেলো মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নৌকায় ২৮০জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এদের বেশিরভাগ বাংলাদেশ ও মিসর থেকে এসেছেন।
হাজারো রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী ও অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের গুরুত্বপূর্ণ রুট হলো ইতালি। গত কয়েক মাসে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেখানে পৌঁছানোর ঘটনা বেড়েছে।
ইতালি সরকারের তথ্য অনুসারে, ২৪ জানুয়ারি পর্যন্ত দেশটির বন্দরে ১ হাজার ৭৫১ জন অভিবাসী অবতরণ করেছে।