ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে সামরিক কারখানায় গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৫, ২৭ জানুয়ারি ২০২২
ইউক্রেনে সামরিক কারখানায় গুলিতে নিহত ৫
ছবি: সংগৃহীত

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে এক ন্যাশনাল গার্ড সদস্যের গুলিতে একই বাহিনীর পাঁচ সদস্য নিহতের হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইউক্রেনের পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় একটি সামরিক কারখানায় দেশটির ন্যাশনাল গার্ড বাহিনীর এক সেনাসদস্য পাঁচ নিরাপত্তা সদস্যকে গুলি করে হত্যা করে। এ সময় ওই সেনাসদস্যের গুলিতে আরও ৫ জন আহত হয়। গুলির কারণ জানা যায়নি।

আরো পড়ুন: এখনো করোনায় আক্রান্ত হয়নি যেসব দেশ!

Advertisement

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইউক্রেনের নিপরোর পিভদেনমাশ ক্ষেপণাস্ত্র কারখানায় বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। সৈন্যদের কাছে অস্ত্র প্রদানের সময় অভিযুক্ত সেনা অন্য পাঁচজনকে গুলি করে হত্যা করে। পরে অভিযুক্ত সেনাসদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া সেনার খোঁজে তল্লাশি চলছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারী সেনা কালাশনিকভ রাইফেলের সাহায্যে অন্যদের ওপর গুলি করে এবং এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!