ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় কমান্ডারসহ কয়েক ডজন গেরিলা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৩, ৩০ জানুয়ারি ২০২২
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় কমান্ডারসহ কয়েক ডজন গেরিলা নিহত
ইয়েমেনের বুরকান ক্ষেপণাস্ত্র

ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের কয়েক ডজন ভাড়াটে গেরিলা নিহত হয়েছে। নিহতদের মধ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশেরও অনেক সদস্য রয়েছে।

আজ (রোববার) সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় শাবওয়াহ প্রদেশে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানান ইয়েমেনের সামরিক বাহিনী।

আরো পড়ুনঃ বেলুচিস্তানে চেকপোস্টে বিদ্রোহীদের হামলা, ১০ পাক সেনা নিহত

Advertisement

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট আজ (রোববার) সকালে শাবওয়াহ প্রদেশের উসাইলান এলাকায় তাকিফিরি সন্ত্রাসেীদের এক জমায়েত লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে এসব ভাড়াটে গেরিলা ও সন্ত্রাসী নিহত হয়।

জেনারেল সারি জানান, অত্যন্ত নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহত হয়।

আরো পড়ুনঃ বেলারুশিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পান্তসির-এস মোতায়েন করল রাশিয়া

তিনি বলেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন গেরিলা কমান্ডার রয়েছে। এছাড়া, গেরিলা ও সন্ত্রাসীদের বেশ কয়েকটি গাড়িও ধ্বংস হয়।

সূত্রঃ পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!