ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বেইজিংয়ে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৪, ৩০ জানুয়ারি ২০২২
বেইজিংয়ে দেড় বছরের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে বাড়ছে করোনা মহামারির সংক্রমণ। শীতকালীন অলিম্পিক শুরুর মাত্র পাঁচদিন আগে শহরটিতে ভাইরাসটির সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর করা হচ্ছে বিধি-নিষেধ।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বেইজিংয়ে মোট ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০২০ সালের জুন মাসের পর শহরটিতে যা সর্বোচ্চ।

চলতি বছরের শীতকালীন অলিম্পিকের আয়োজক এই শহরটিতে শূন্য কোভিড নীতি বাস্তবায়নে বায়ো বাবল, এলাকাভিত্তিক লকডাউন, সীমান্তে কড়াকড়ি আরোপ ও দীর্ঘকালীন কোয়ারেন্টিনের বিধান চালু করেছে চীনা কর্তৃপক্ষ।

Advertisement

অলিম্পিক আয়োজনকে নিরাপদ রাখতে বায়ো বাবলে থাকা ৬০ হাজারেরও বেশি ব্যক্তিকে প্রতিদিন কোভিড টেস্ট করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

আরো পড়ুন>> প্রথমবারের মত আমিরাত সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট

বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীনজুড়ে নানাবিধ কঠোর নিয়ম-কানুন জারি থাকায় অধিকাংশ দেশের চেয়ে এখানে করোনার সংক্রমণের হার বেশ কম। তবে সম্প্রতি দেশটিতে স্থানীয়ভাবে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা বেশ ভাবাচ্ছে দেশটির প্রশাসনকে।

এদিকে আসন্ন শীতকালীন অলিম্পিক ছাড়াও চীনে নতুন চন্দ্র বছর উৎযাপনের সময় ঘনিয়ে আসছে। বছরের এ সময়টিতে গোটা চীনজুড়ে ব্যস্ততা বহুগুণ বেড়ে যায়। পরিবারের সাথে নতুন বছর উৎযাপন করতে সকলেই ছোটে বাড়ি। এ সময়টিতেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে চীনা কর্তৃপক্ষ।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) –এর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চীনে মোট ৫৪ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় দুই শহর হ্যাংঝৌউ ও সুইফেনকে বিবেচনা করা হচ্ছে করোনার নতুন হটস্পট হিসেবে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!