জানা গেছে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই সটকে পড়ে বাসচালক। পূর্ব কানপুরের পুলিশের উপ-কমিশনার প্রমোদ কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বাসচালককেও আটকের চেষ্টা করছেন তারা।
আরো পড়ুন: তৃতীয় সন্তান হলে ১২ লাখ টাকা বোনাস, সবেতনে ছুটি এক বছর
.png)
এদিকে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ। এক টুইট বার্তায় তিনি বলেনছেন, কানপুরের সড়ক দুর্ঘটনার খবর জেনে তিনি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন রাম নাথ।
সূত্র: এনডিটিভি