অপরিবর্তিত দল নিয়েই ভারত যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলা পাঁচ ম্যাচ সিরেজের দলটি নিয়েই আগামী মাসে ভারত সফরের টি--২০ সিরিজ খেলবে ক্যারিবীয়রা। ভারত সিরিজের জন্য ইংল্যান্ডের বিপক্ষে ১৬ সদস্যের দলে কোন পরিবর্তন না আনায় স্কোয়াড ফেরা হলো না দুই হার্ডহিটার শিমরণ হেটমায়ার এবং এভিন লুইসের।
শারীরিক ফিটনেসের কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ দলে জায়গা হারিয়েছিলেন হেটমায়ার। আর করোনায় আক্রান্ত হওয়ায় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেননি লুইস।
ভারত সফরে টি-২০ সিরিজের দলে হেটমায়ার ও লুইস ফিরবেন বলে ধারণা করা হয়েছিলো। কিন্তু ফিটনেস সমস্যায় দলে সুযোগ পেলেন না হেটমায়ার। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানে আছেন তিনি।
.png)
ভারত সফরের জন্য সম্প্রতি ওয়ানডে দলও ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলের ১১ জন আছেন টি-২০তে। নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ডের ডেপুটি নিকোলাস পুরান।
চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভাল পারফর্ম করছেন ওয়েস্ট ইন্ডিজ দল। ব্যাট-বল হাতে পারফরমেন্স করে চার ম্যাচ শেষে সিরিজটি ২-২ সমতা রয়েছে।
আসন্ন ভারত সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ সিরিজটি আগামী ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।
এরপর ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, ব্রান্ডন কিং, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, কাইল মায়ার্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র।