ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইন্ডিজ ক্রিকেট বোর্ডে সারওয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬, ৯ জানুয়ারি ২০২২
উইন্ডিজ ক্রিকেট বোর্ডে সারওয়ান
রামনরেশ সারওয়ান

দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। খুব একটা ভালো অবস্থায় নেই দেশটির ক্রিকেট বোর্ডও। অনেকদিন ধরেই সেখান থেকে ভালোমানের কোনো ক্রিকেটার উঠে আসছে না। হারানো জৌলুস ফিরিয়ে আনতে বোর্ডে সারওয়ানকে নিয়োগ দিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি)।

সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার রামনরেশ সারওয়ানকে জাতীয় সিনিয়র এবং জুনিয়র দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২০২৪ সালের ৩০শে জুন পর্যন্ত মেয়াদে বর্তমান নির্বাচক কমিটির সঙ্গে চুক্তি করা হয়েছে।

বর্তমানে সিনিয়র এবং জুনিয়র দলের নির্বাচক কমিটির প্রধান হিসেবে কাজ করছেন যথাক্রমে ডেসমন্ড হেইনস এবং রবার্ট হেইনস। তাদের অধীনেই কাজ করবেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক রামনরেশ সারওয়ান।

Advertisement

প্রায় এক দশকেরও বেশি সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন সারওয়ান। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বোর্ড অফ ডাইরেক্টরদের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। বর্তমানে গায়ানা ক্রিকেটের চেয়ারম্যানের পদে রয়েছেন সারওয়ান। সেই পদ থেকে ইস্তফা দিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ৮১টি টেস্ট, ১৮১টি ওয়ানডে এবং ১৮টি টি-২০ ম্যাচ খেলেছেন রামনরেশ সারওয়ান। তিনি যে সময়ে জাতীয় সিনিয়র এবং জুনিয়র দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন, সেই সময়কালে ২০২২ এবং ২০২৪ সালে আইসিসির দুটি টি-২০ বিশ্বকাপ রয়েছে।

এছাড়াও রয়েছে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিক স্কেরিট জানিয়েছেন, ‘আমি উচ্ছ্বসিত যে সারওয়ান এই দায়িত্ব একবাক্যে গ্রহণ করেছে। আমাদের বোর্ড অব ডাইরেক্টররা আশাবাদী দেশের ক্রিকেট সিস্টেমে আলাদা ভ্যালু যোগ করবেন রামনরেশ সারওয়ান।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!