ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন দুই ব্যাটার জাস্টিন গ্রিভস-শামার ব্রুকস, স্পিনার গুদাকেশ মোটি এবং পেসার অলরাউন্ডার ওডেন স্মিথ। টি-২০ স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোটি ও ডোমিনিক ড্রেকস।
সর্বশেষ টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন মোটি। আর আসর শুরুর আগে নেট বোলারও ছিলেন ড্রেকস এবং স্মিথ।
.png)
টি-২০ বিশ্বকাপ খেলা জেসন হোল্ডার, এভিন লুইস, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল ও লেন্ডল সিমন্সকে পাকিস্তান সফরের দলে নেয়া হয়নি।
আসন্ন সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ১৩ ডিসেম্বর টি-২০ দিয়ে শুরু হবে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৪ ও ১৬ ডিসেম্বর। সিরিজের তিনটি ওয়ানডে হবে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাস পুরান, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ ও হেইডেন ওয়াললশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড, ওডিয়ন স্মিথ, ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।