পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। তবে ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ সিরিজটি নতুন সূচিতে ২০২২ সালের জুনে অনুষ্ঠিত হবে।
পিসিবি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) দুই বোর্ড যৌথভাবে দেয়া এক বিবৃতিতে জানায়, ‘বৃহস্পতিবার সকালে পিসিবি’র কোভিড-১৯ প্রটোকল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বাকি ১৫ ক্রিকেটার এবং ৬ সাপোর্ট স্টাফের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। যেখানে রেজাল্ট সবগুলোই নেগেটিভ এসেছে। এ কারণেই তৃতীয় টি-২০ ম্যাচটি মাঠে গড়ানোর সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে, দুই দলের আলোচনার ভিত্তিতে, দলে (ওয়েস্ট ইন্ডিজ) যেহেতু পর্যাপ্ত ক্রিকেটার নেই, সে কারণে ওয়ানডে সিরিজটি ২০২২ সালের জুন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হলো।’
.png)
পাকিস্তানের বিপক্ষে চলমান টি-২০ সিরিজ শুরু আগে পিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ হন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি পেসার শেলডন কটরেল, ব্যাটার রস্টন চেজ ও কাইল মায়ার্স। পাকিস্তানে পৌঁছানোর পর করোনার পরীক্ষায় পজিটিভ হন তারা।
আর তৃতীয় টি-২০'র আগে করোনায় আক্রান্ত হন শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রেভস। সাথে বেশ কয়েকজন কোচিং স্টাফও করোনা আক্রান্ত হন।
এতে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে সুস্থ ছিলেন ১৪ জন ক্রিকেটার। এই স্কোয়াড থেকে ওয়ানডে সিরিজের জন্য একাদশ সাজাতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। তাই ওয়ানডে সিরিজ আয়োজন নিয়ে শঙ্কা ছিলো। শেষ পর্যন্ত সিরিজটি স্থগিতই হয়ে গেল।