বোর্ডের এক কর্মকর্তা বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের ক্রিকেট সিরিজেও পাকিস্তান জাতীয় দলের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক। ১৫ দিনের আসন্ন সফরে তিনটি করে টি-২০ ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ক্যারিবীয়রা।
অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে সাকলাইন থাকলেও আসন্ন সিরিজের জন্য বোলিং ও ব্যাটিং কোচ হিসেবে কাউকে ঠিক করেনি পিসিবি। তবে শিগগিরই বোলিং ও ব্যাটিং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে পিসিবি।
.png)
সেই কর্তা আরো বলেন, অল্প কিছুদিনের মধ্যেই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। তবে একটি বিষয় নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন সাকলাইন।
গেল মাসে শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অন্তর্বতীকালীন প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাকলাইন। তার অধীনে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতে জিতলেও সেমিফাইনালে হেরে যায় পাকিস্তান।
বিশ্বকাপ শেষে চলমান বাংলাদেশ সফরেও দায়িত্ব পালন করছেন সাকলাইন। এরই মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে এবং দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে নিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে পিএসএল চলাকালীন পাকিস্তানের জন্য স্থায়ী কোচ নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নিবে পিসিবি।
আগামী বছরের মার্চে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। ঐ সিরিজের আগে স্থায়ী কোচ নিয়োগের কথা ভাবছে পিসিবি।