ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে নেই মালিক-ইমাদ-হাসান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ৩ ডিসেম্বর ২০২১
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে নেই মালিক-ইমাদ-হাসান
ছবি: সংগৃহীত

নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-২০র জন্য ১৫ সদস্যের দলে রাখা হয়নি শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ ও হাসান আলিকে।

একই সঙ্গে ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের দলও ঘোষণা করা হয়েছে। ৫০ ওভার ফরমেটের দলে আছেন আসিফ আলি, হায়দার আলি, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

তবে গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে থাকা ফাহিম আশরাফ, হাসান, আঘা সালমান ও সরফরাজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পাননি। রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আব্দুল্লাহ শফিককে।

Advertisement

পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, যেহেতু অক্টোবর থেকে টি-২০ খেলছি এবং এখন বেশ থিতু ও ভারসাম্যপূর্ণ দল রয়েছে, তাই আমরা খেলোয়াড়ের সংখ্যা কমিয়ে ১৫ করার সিদ্ধান্ত নিয়েছি। যে কারণে ইমাদ ওয়াসিম, সরফরাজ আহমেদ এবং শোয়েব মালিককে অন্তর্ভুক্ত করিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী ১৩,১৪ ও ১৬ ডিসেম্বর তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল। সংক্ষিপ্ত ভার্সন শেষে ওয়ানডে ম্যাচ খেলবে দু’দল। যা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। ওয়ানডে তিনটি হবে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। সিরিজের সবগুলো খেলা হবে করাচিতে।

পাকিস্তানের টি-২০ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি এবং উসমান কাদির।

পাকিস্তানের ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হাসনাইন, সৌদ সাকিল, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি এবং উসমান কাদির।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!