উত্তর কোরিয়া জানিয়েছে, হোয়াসং-১২ নামে মধ্যপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল এটি। জাপানের উপকূলের কাছে সাগরে পড়ার আগে এটি দুই হাজার কিলোমিটার উচ্চতায় উঠেছিল। উত্তর কোরিয়ার পূর্ব তীরে স্থানীয় সময় সকাল ৮টার কাছাকাছি এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
.png)
জানা গেছে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত ছবিগুলোতে মহাকাশ থেকে কোরীয় উপদ্বীপ এবং আশপাশের এলাকার চিত্র ধারণ করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, উৎক্ষেপণের মুহূর্ত, মাঝের এবং মহাকাশ থেকে তোলা।
আরো পড়ুন: ৬ মাস পর খুলছে আফগান বিশ্ববিদ্যালয়, বন্ধ হতে পারে নারী শিক্ষা
সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি যথার্থভাবে কাজ করছে কিনা, তা নিশ্চিত হতে এ পরীক্ষা চালানো হয়েছে। এর আগে উত্তর কোরিয়া বলেছিল, হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্রটি বড় আকারের ও ভারী পারমাণবিক ওয়ার হেড বহনে সক্ষম।
এ নিয়ে এক মাসে সাতবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় বেশ উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে এক মার্কিন শীর্ষ কর্মকর্তা পিয়ংইয়ং-কে পারমাণবিক কর্মসূচির বিষয়ে পূর্ব শর্ত ছাড়াই সরাসরি আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর কোরিয়াকে অস্থিতিশীল কর্মকাণ্ড বন্ধ রাখার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
সূত্র: আল জাজিরা