ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘নিজেকে শেষ করে দিচ্ছি’ বলে ছয়তলা থেকে লাফ মডেলের!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫, ৩১ জানুয়ারি ২০২২
‘নিজেকে শেষ করে দিচ্ছি’ বলে ছয়তলা থেকে লাফ মডেলের!
ছবি: সংগৃহীত

নিজেকে শেষ করে দিতে চেয়ে হোটেলের ছয়তলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন ভারতের এক মডেল। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, উঠতি মডেল গুনগুন উপাধ্যায় শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরের একটি হোটেলে ফেরেন। পরে হোটেলের ছয়তলার বারান্দা থেকে তিনি ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোনও করেন। ফোন করে বলেন, আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও। এরপরই তিনি বারান্দা থেকে ঝাঁপ দেন।

গুনগুনের বাবা গণেশ উপাধ্যায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ওই হোটেলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে গুনগুন ঝাঁপ দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

Advertisement

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ গাড়ির দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু

হাসপাতাল থেকে জানা যায়, গুনগুনের বুকে চোট লেগেছে। পায়ের হাড়ও ভেঙেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে টানা রক্ত দিতে হচ্ছে।

তবে কেন সে এই পদক্ষেপ নিল, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এখনও গুনগুন কিছু বলার অবস্থায় নেই। জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানা যাবে।  

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!