ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৬ মাসের শিশুদের জন্যও করোনার টিকা আনছে ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২২
৬ মাসের শিশুদের জন্যও করোনার টিকা আনছে ফাইজার
ছবি: সংগৃহীত

এবার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্যও করোনাভাইরাসের টিকা আনছে ফাইজার ও বায়োএনটেক।

ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)-এর কাছে এরইমধ্যে আনুষ্ঠানিক অনুমোদন চাওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্র জানিয়েছে, ভ্যাকসিনটি দুই ডোজের হবে। এফডিএ-র অনুমোদন সাপেক্ষে এ মাসের শেষ নাগাদ এটি সহজলভ্য হতে পারে।

Advertisement

আরো পড়ুন>> তীব্র বাতাসে রানওয়েতে অবতরণে ব্যর্থ যাত্রীবাহী উড়োজাহাজ

প্রতিবেদনে বলা হয়, এফডিএ-র পক্ষ থেকেই কোম্পানিগুলোকে এ সংক্রান্ত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, যাতে নিয়ন্ত্রকরা এ সংক্রান্ত ডাটা পর্যালোচনা শুরু করতে পারেন।

এদিকে বিষয়টি নিয়ে ফাইজার, বায়োএনটেক এবং এফডিএ-র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!