ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আরটি ও ডয়চে ভেলে নিয়ে বিবাদে জার্মানি-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ৪ ফেব্রুয়ারি ২০২২
আরটি ও ডয়চে ভেলে নিয়ে বিবাদে জার্মানি-রাশিয়া
ছবি: সংগৃহীত

জার্মানিভিত্তিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলের সম্প্রচার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ সম্প্রচারমাধ্যম রাশিয়া টুডে টেলিভিশনের (আরটি) সম্প্রচার কার্যক্রম জার্মানিতে বন্ধ করে দেয়ার পর মস্কো ঘোষণা দিলো। পাল্টাপাল্টি এই সম্প্রচার বন্ধ করা নিয়ে দু’দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা দেখা গেছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কোয় ডিডাব্লিউ’র অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডয়চে ভেলের সব সংবাদকর্মীদের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। ফলে তাদের আর সরকার সাংবাদিক হিসেবে দেখবে না। রাশিয়ার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ডিডাব্লিউ’র মহাপরিচালক পিটার লিমবুর্গ। তিনি আইনি পদক্ষেপ নেয়ার কথা জানান।

আরো পড়ুন>> ৪ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ, চাপের মুখে বরিস জনসন

Advertisement

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ব্যুরো অফিস বন্ধ করতে হবে। অদূর ভবিষ্যতে রাশিয়ান স্যাটেলাইট থেকে জার্মান ভাষার সম্প্রচার নিষিদ্ধ করা হবে। এটি প্রতিশোধমূলক ব্যবস্থার প্রথম ধাপ।

গত বুধবার জার্মানির কর্তৃপক্ষ রাশিয়ার 'আরটি ডিই' জার্মান ভাষার চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। কারণ হিসেবে তারা জানায়, জার্মানিতে সার্বিয়ান লাইসেন্স অবৈধ।এই পদক্ষেপকে রাজনৈতিক বলে অভিযোগ করেছে মস্কো।

সূত্র: রেডিও ফ্রি ইউরোপ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!