রেটফোর্ড গোস্ট হান্টার্স নামে ওই দলটি সম্প্রতি লিঙ্কনশায়ারের মেথেরিংহ্যাম ঘাঁটিতে গিয়েছিল। ওই জায়গাটি ক্যাথরিন বাইস্টক নামে এক খ্যাতনামী ব্যক্তির ছিল। সেখানেই নাকি ক্যাথরিনের ভূত দেখতে পেয়েছে তারা। ওই দলের ম্যানেজিং ডিরেক্টর র্যাচেল পার্সনস বলেন, “এর আগেও বহু ভূতের ছবি ক্যামেরাবন্দি করেছি। কিন্তু লিঙ্কনশায়ারের এই ভূতের ছবি অসাধারণ। গাড়ির সামনে হঠাৎ করে এসে পড়েছিল।’’
আরো পড়ুন>> ১০০ ফুট গভীর কূপে আটকা পড়ল শিশু
.png)
র্যাচেলের দাবি, বাইরে তখন হাড় কাঁপানো ঠান্ডা। গাড়ি করে তারা ওই জায়গায় পৌঁছন। তার কথায়, “গাড়ির কাচ নামিয়ে বলি, ‘যদি তুমি ক্যাথরিন হও, তা হলে দেখা দাও।’ হঠাৎই গাড়ির সামনে একটা অবয়ব হাজির হয়। আর সঙ্গে সঙ্গেই আমাদের হাতে থাকা ফ্ল্যাশলাইটটি নিভে যায়। তার পরই গাড়ির ঠিক পাশেই ক্যাথরিনের উপস্থিতি অনুভব করতে পেরেছিলাম আমরা।” হয়তো এটা অনেকেই বিশ্বাস করবেন না বলেও দাবি করেন র্যাচেল। কিন্তু সে দিন তারা ক্যাথরিনের উপস্থিতি ভাল ভাবেই টের পেয়েছিলেন।
সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়া ট্যুডে