ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভুল করে অন্য দেশের পুলিশের কাছে অভিযোগ জানিয়েও সহায়তা পেলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০২২
ভুল করে অন্য দেশের পুলিশের কাছে অভিযোগ জানিয়েও সহায়তা পেলেন নারী
ছবি: সংগৃহীত

ভুল করে নিজ দেশের পুলিশের বদলে ভিন্ন আরেক দেশের পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন এক নারী। তবে তাকে অবাক করে দিয়ে সেই ডাকে সাড়া দিয়েছে পুলিশ।

সম্প্রতি কানাডার ডারহামের বাসিন্দা ওই নারী পুলিশ কন্ট্রোল রুমের চ্যাটে নিজ বাড়িতে একজন অনুপ্রবেশকারীর হাত থেকে তাকে বাঁচানোর আহ্বান জানিয়েছিলেন। তবে ভুলবশত কানাডার ডারহামের বদলে যুক্তরাজ্যের ডারহামের পুলিশ কন্ট্রোল রুমে নক দিয়েছিলেন তিনি।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (৯ ডিসেম্বর) বিকালে যুক্তরাজ্যের ডারহাম পুলিশের অনলাইন লাইভ চ্যাটে যুক্ত হন ওই কানাডিয়ান নারী। সেখানে তিনি জানান, একজন অনুপ্রবেশকারী তার বাড়িতে প্রবেশের চেষ্টা করছে।

Advertisement

আরো পড়ুন>> যেকোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

পুলিশের লাইভ চ্যাটে তিনি লেখেন, ‘আমার সাহায্য প্রয়োজন, সে আসছে।’ তার এই টেক্সট পেয়ে ব্রিটিশ পুলিশ বুঝতে পারে ওই নারী ভুল করে কানাডিয়ান পুলিশের বদলে তাদের সাহায্য চেয়েছে। তখন তারা কানাডার অন্টারিও প্রদেশের ডারহাম আঞ্চলিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এর ৩০ মিনিটের মাথায় ওই নারীর বাসার উঠানের একটি কর্নার থেকে ৩৫ বছরের একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভাঙচুর, অনুপ্রবেশ ও হামলার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর ওপর হামলা হয়েছে এবং তার চিকিৎসা প্রয়োজন।

যুক্তরাজ্যের ডারহাম পুলিশ কন্ট্রোল রুমের প্রধান ইনএসপি আন্দ্রেয়া আর্থার বলেন, এটি একটি অস্বাভাবিক ঘটনা এবং ভিকটিমের জন্য খুবই বেদনাদায়ক অবস্থা। তবে আমাদের কানাডিয়ান সহকর্মীরা দ্রুত ও পেশাদারিত্বের সঙ্গে ঘটনা সামাল দিতে সমর্থ হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!