রোববার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ইউক্রেনে যে কোনো দিন রাশিয়া আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে অবস্থানরত সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে। যে কোনো সময় আক্রমণ করার মতো রাশিয়ার সামরিক সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন জন কিরবি।
আরো পড়ুন: লন্ডনে পানশালার ছাদ ধসে আহত ১৩
.png)
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে আমেরিকা ইউরোপে আরো তিন হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ন্যাটো সামরিক জোটভুক্ত দেশ পোলান্ডে পাঁচ হাজার সেনার সমাবেশ ঘটাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগেই ইউরোপজুড়ে ৮০ হাজার সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে, কৃষ্ণসাগরে ৩০টির বেশি যুদ্ধজাহাজের তৎপরতাকে রাশিয়া প্রশিক্ষণ মহড়া বলে উড়িয়ে দেয়। কিন্তু জন কিরবি বলছেন, এই মহড়া ইউক্রেনের সার্বভোমত্বের উপর হুমকি হয়ে দাড়াতে পারে।
মর্কিন পররাষ্ট্র দফতরের সতর্কবার্তা জারির পর ইউক্রেনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য পোল্যান্ড তাদের সীমান্ত খুলে দিয়েছে। সেই সঙ্গে ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ১৬০ সদস্যকেও সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এসব গার্ড ইউক্রেনের সেনা সদস্যদের প্রশিক্ষণে নিয়োজিত ছিল।