ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

গুয়েতেমালায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৫ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২
গুয়েতেমালায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ২৫ হাজার মানুষ
ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার পশ্চিমাঞ্চলে বুধবার ভোরে আঘাত হানা ৬.২ মাত্রার ভূমিকম্পে প্রায় ২৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময়ে তিনজন গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

গুয়েতেমালা সিটির প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উপকূলীয় জেলা এসকুইন্টালাতে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৮৪ কিলোমিটার (৫২ মাইল) গভীরে।

আরো পড়ুন>> গোপন কক্ষ থেকে দুই বছর ধরে নিখোঁজ থাকা শিশু উদ্ধার!

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূকম্পনের মাত্রা ছিল ৬.২। তবে গুয়েতেমালার কর্তৃপক্ষের ধারণা এটি আরো শক্তিশালী ছিল এবং এর মাত্রা ছিল ৬.৮।

এই ভূমিকম্প পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

ভূমিকম্পের কারণে রাস্তায় ভূমিধস, বাড়িঘরের ক্ষতি এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এতে প্রায় ৩১ হাজার তিন শ’ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। হার্ট অ্যাটাকে তিনজন নারীর মৃত্যু হয়েছে। তবে ভূমিকম্পের সঙ্গে এই মৃত্যু কিভাবে সম্পর্কিত তা উল্লেখ করা হয়নি।

সূত্র: ফ্রান্স ২৪

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!