[ আন্তর্জাতিক ]
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৬। শুক্রবার জাকার্তা থেকে ১৫৯ কিলোমিটার পশ্চিমে আঘাত হানে এ ভূমিকম্প। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।
তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরো পড়ুন: পুলিশ মায়ের কুচকাওয়াজে শিশু, ভিডিও ভাইরাল
.png)
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার লাবুয়ান থেকে ৮৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং কেন্দ্র ৩৭ দশমিক ২ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার মেটিওরোলজি, ক্লাইমাটোলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!