রয়টার্স-এর এক রিপোর্টে বাইটড্যান্সের একজন মুখপাত্র বলেন, "বাইটড্যান্স একটি বিশ্বব্যাপী সংস্থা হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান পরিস্থিতির আলোকে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের আরো ভালভাবে সেবা দেয়ার জন্য আমেরিকার বাইরে বাইটড্যান্স। এর সদর দফতর প্রতিষ্ঠার সম্ভাবনা মূল্যায়ন করছে বাইটড্যান্স।
শীগ্রই ব্রিটিশ রাজধানীতে টিকটকের প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা ঘোষণ করবে বাইটড্যান্স গুগল এবং ফেসবুকের মত অন্যান্য টেক কোম্পানিগুলোর সঙ্গে যোগ দেবে টিকটক।
.png)
টিকটক এর বর্তমান অফিস গুলো লন্ডনের উইওয়ার্ক বিল্ডিং এ। তবে টিকটক এর নিজস্ব সদর দফতর বাইটড্যান্স থেকে আলাদা নয়, যার প্রধান অফিস গুলো চীনে।
বর্তমানে টিকটক এর সদর দফতর প্রতিষ্ঠার বিষয়টি অনেকটাই অনিশ্চিত কারণ যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছে প্রতিষ্ঠানটি। প্রশাসন বারবার অ্যাপটি ব্যানের হুমকি দিয়ে আসছিল তাই তারা যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রি করে দেয়ারও পরিকল্পনা করছে। মাইক্রোসফট এরইমধ্যে কোম্পানিটি কেনার আগ্রহও প্রকাশ করেছে।