ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাইতিতে ভূমিকম্পে আহত ৫০, নিহত দুই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫, ২৫ জানুয়ারি ২০২২
হাইতিতে ভূমিকম্পে আহত ৫০, নিহত দুই
ফাইল ফটো

হাইতিতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এছাড়া ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলা হয়েছে।

ভূমিকম্পের পর বেশ কয়েকবার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমের উপকূলীয় ছোট শহর ইন আনছে আ ভিউতে ভূমিকম্পের সময় একটি দেওয়াল ধসে এক নারী নিহত হয়েছেন।

Advertisement

ওই এলাকা থেকে আরো ২০ কিলোমিটার দক্ষিণের ইন ফন্ডস দেস নেগরেস শহরে ভূমিধসে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় নাগরিক সুরক্ষা অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নিপস জেলায়। সেখানে প্রায় ২শ’ বাড়ি ধ্বংস হয়েছে এবং আরো ৬শ’ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিহতদের বয়স সম্পর্কে কিছু জানায়নি স্থানীয় কর্তৃপক্ষ।

উদ্ধারকারী দল জানিয়েছে, প্রায় ৫০ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। এক ঘণ্টারও কম সময়ে প্রায় ডজনখানেক পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। একটি পরাঘাতের মাত্রা ৫ দশমিক ১ বলে জানানো হয়েছে।

এর আগে গত বছরের আগস্টে দেশটিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ২ হাজার ২শ’ জনের বেশি মানুষ নিহত হয়। সে সময় কয়েক হাজার বাড়ি ঘর ধ্বংস হয়েছে বা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!