নিষেধাজ্ঞার সম্ভাবনার মধ্যে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ধাতু নিকেল ও অ্যালুমিনিয়ামের দাম গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায় পৌঁছেছে। অন্য কিছু পণ্যে কী প্রভাব পড়তে পারে তার বর্ণনা দেওয়া হলো।
তামা
গত বছর ৯ লাখ ২০ হাজার টন পরিশোধিত তামা উৎপাদন করে রাশিয়া যা বিশ্বের মোট উৎপাদনের ৩.৫ শতাংশ। এর মধ্যে ৪ লাখ ৬ হাজার ৮৪১ টন তামাই রাশিয়ার প্রতিষ্ঠান নরনিকেল উৎপাদন করে। রাশিয়ার আরেকটি বড় তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো ইউএমএমসি ও রাশিয়ান কপার কম্পানি। এসব প্রতিষ্ঠানের তামা যায় ইউরোপ ও এশিয়ায়।
ইস্পাত
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন বলছে, গত বছর রাশিয়া বিশ্বের মোট ইস্পাতের ৪ শতাংশ উৎপাদন করেছে। এর পরিমাণ ৭ কোটি ৬০ লাখ টন। তাদের প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো সেভারস্টাল, এনএলএমকে, ইভরাজ, এমএমকে ও মেকেল। এসব ইস্পাতের ৫০ শতাংশ যায় ইউরোপে।
সার
রাশিয়া পটাশ, ফসফেট ও নাইট্রোজেনযুক্ত সারের বড় উৎপাদক। দেশটি প্রতি বছর ৫ কোটি টনের বেশি এসব সার উৎপাদন করে যা বৈশ্বিক উৎপাদনের ১৩ শতাংশ। ফসঅ্যাগ্রো, উরালকেম, উরালকালি, অ্যাক্রন ও ইউরোকেম রাশিয়ার বড় সার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এশিয়াসহ বিভিন্ন প্রান্তে সার রপ্তানি করে তারা।
গম
রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম উৎপাদনকারী। গত বছর ৭ কোটি ৬০ লাখ টন গম উৎপাদন করে দেশটি। রুশ গমের প্রধান ক্রেতা হচ্ছে তুরস্ক ও মিসর।-রয়টার্স
.png)