[ আন্তর্জাতিক ]
পুতিনকে বোঝাতে পারবেন মোদি, আশা ইউক্রেনের দূতের
ফাইল ছবি
কয়েকঘণ্টাতেই যুদ্ধের আঁচ প্রকট হয়েছে। এক বেলায় বিধ্বস্ত ইউক্রেন। অন্যদিকে সাঁড়াশি চাপ তৈরি করে দাঁড়িয়ে আছে রাশিয়া। ইউক্রেনে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নাগরিকরা হতাশ হয়ে আশ্রয় নিচ্ছেন মেট্রো স্টেশনে। অনেকে পালাচ্ছেন শহর ছেড়ে।
অনেক চেষ্টা করেও আটকে দেওয়া যায়নি রুশ সেনাদের। এরই মধ্যে যা খবর পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট, সামরিক যুদ্ধের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সাইবার যুদ্ধও। এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের আশায় ভারতের কাছে সাহায্য চাইল ইউক্রেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখা বলেন, আমি জানি না, কতজন বিশ্বনেতার কথা শুনবেন পুতিন। তবে মোদীজির যা পদমর্যাদা, তাতে অত্যন্ত তার কথা ভেবে দেখা উচিত।
.png)
ইগর পলিখা বলেছেন, এই পরিস্থিতিতে ভারতের নেতৃত্বের জন্য অপেক্ষা করছেন তারা।
ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত চাইছেন এবার পুতিনের সঙ্গে কথা বলে সরাসরি হস্তক্ষেপ করুক ভারত।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!