সোমবার রাতে এক টিভি ভাষণে এ ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
খারকিভে রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলেও তিনি ওই ভাষণে অভিযোগ করেন।
.png)
তিনি বলেন, জেলেনস্কি বলেন, ‘শান্তিপ্রিয় ইউক্রেনীয়দের হত্যা করার জন্য পৃথিবীর কেউ আপনাদের ক্ষমা করবে না। ক্ষতিকর - মিসাইল নিক্ষেপ, বোমাবাজি অতিসত্বর বন্ধ করা উচিত।’
বাসিন্দাদের সতর্ক করে দিয়ে জেলেনস্কি বলেন, শত্রুদের প্রধান লক্ষ্য কিয়েভ। তারা পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে শহর বিদ্যুৎবিহীন করতে চায়। আমরা তাদের রাজধানীর প্রতিরক্ষা ভাঙতে দিইনি। তারা শত শত অন্তর্ঘাতী পাঠাচ্ছে। আমরা তাদের সবাইকে প্রতিহত করব।
বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়ান সৈন্যদের প্রতিহত করতে ইউক্রেন নিজেদের সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিকদের অস্ত্র দিচ্ছে, শেখাচ্ছে বোমা তৈরির কৌশল।