ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভারত ব্যতিক্রম: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০০, ২২ মার্চ ২০২২
যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে ভারত ব্যতিক্রম: বাইডেন
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ভারতের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ওয়াশিংটনের বন্ধু ও সহযোগী দেশগুলোর মধ্যে ভারত হলো ব্যতিক্রম। ওয়াশিংটনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াড জোট নিয়েও কথা বলেন বাইডেন। তিনি বলেন, কোয়াড জোটভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই ইউক্রেনের যুদ্ধ নিয়ে জোরালো অবস্থান নিতে পারেনি। কিন্তু জাপান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একই কথা বলা যায়।

আরো পড়ুন: সুইডেনে স্কুলে সহিংসতায় নিহত ২

Advertisement

পশ্চিমারা মস্কোকে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে চাইলেও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত ভারতের তেল শোধনাকারীরা ছাড়ে রাশিয়ান তেল ক্রয় অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

ভারতের যুক্তি, কোয়াডের উচিত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে মোকাবিলার ওপর জোর দেওয়া। ইউক্রেনে হামলার জন্য কোয়াডের পক্ষ থেকে রাশিয়ার নিন্দা জানানোর মার্কিন প্রচেষ্টারও বিরোধিতা করছে দিল্লি। জানা গেছে, অস্ট্রেলিয়া ও জাপান যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করলেও ভারতের আপত্তির কারণেই কোয়াডের শীর্ষ সম্মেলনের পর জারি করা যৌথ বিবৃতিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়ার সরাসরি নিন্দা জানানো হয়নি।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় অংশ প্রবলভাবে সরব, তখন ভারত কিন্তু মোটের ওপর তাদের পুরনো বন্ধুর পাশেই দাঁড়িয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘে তারা একবারও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!