[ আন্তর্জাতিক ]
বিধ্বস্ত মারিউপোলে পুতিনের রাজনৈতিক কার্যালয় শুরু
১৩ মার্চ ইউক্রেনের মারিউপোলে গোলাবর্ষণের পরে জ্বলন্ত বিল্ডিংয়ের দিকে তাকিয়ে কয়েকজন মানুষ। ছবি: এপি
রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি ইউক্রেনের মারিউপোল শহরে কার্যালয় খুলেছে। শহরটিতে গণহত্যা চালিছে বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক টেলিগ্রাম পোস্টে মারিউপোল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, এই অফিস থেকে পুতিনের পার্টির সংবাদপত্র বিতরণ করা হয়। সেই সঙ্গে রাশিয়ার জন্য আন্দোলন করে এবং ফিনিক্স মোবাইল অপারেটরের কার্ডও জারি করে। এই অফিস ২০১৪ সাল থেকে ডোনেতস্ক অঞ্চল থেকে কাজ করে আসছে।
.png)
তবে আল জাজিরার পক্ষ থেকে সিটি কাউন্সিলের এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!