ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে আশ্রয়শিবিরে চলন্ত গাড়ির চাপায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ২৮ মার্চ ২০২২
যুক্তরাষ্ট্রে আশ্রয়শিবিরে চলন্ত গাড়ির চাপায় নিহত ৪
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে গৃহহীনদের একটি আশ্রয়শিবিরে চলন্ত গাড়ি ঢুকে পড়ার ঘটনায় চার জন নিহত হয়েছে।

রোববার (২৭ মার্চ) দেশটির স্থানীয় সময় রাত ২টার দিকে স্যালেম শহরে এ ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

প্রতিবেদনে জানানো হয়,  এ ঘটনায় আহত আরও দুই জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ।

Advertisement

স্যালেম পুলিশ বিভাগের দেওয়া বিবৃতি অনুযায়ী, ওই আশ্রয়শিবিরে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর আরও দুই জন মারা যান।

গাড়ির চালক এনরিকে রডরিগেজ জুনিয়রকে (২৪) হাসপাতালে নেয়ার পর সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি প্রথম মাত্রার অনিচ্ছাকৃত হত্যা, প্রত্যেকটি ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় মাত্রার হামলার অভিযোগ এবং বেপারোয়া দুর্ঘটনার জন্য ছয়টি অভিযোগ আনা হয়েছে। তাকে স্থানীয় ম্যারিয়ন কাউন্টি কারগারে আটক রাখা হয়েছে।

আরো পড়ুন>> ৩৪ দেশের ১৬ লাখ মুসলিমকে ইফতার করাবে সৌদি

স্থানীয় সময় রাত ২টার দিকে ঘটনাটি ঘটেছে। রডরিগেজ একাই গাড়িটি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রাস্তা ছেড়ে ওই আশ্রয়শিবিরে ঢুকে পড়লে দুই জন নিচে চাপা পড়ে।   

পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার ক্ষেত্রে অ্যালকোহল একটি বিষয় হয়ে থাকতে পারে।

পুলিশ হতাহতদের নাম, গাড়িচালকের অবস্থা ইত্যাদি নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি।

গৃহহীনদের সহায়তাকারী স্যালেমের অলাভজনক প্রতিষ্ঠান ‘বি বোল্ড স্ট্রিট মিনিস্ট্রিস’ এর প্রধান পরিচালন কর্মকর্তা যশ লেয়ার রোববার জানিয়েছেন, তিনি হতাহতের সবাইকে চেনেন কিন্তু তাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবেন না।

আরো পড়ুন>> সমালোচনার মুখে বাইডেনের বিতর্কিত বক্তব্য থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় আরেক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আশ্রয়শিবিটির অন্যান্য বাসিন্দাদের তাদের জিনিসপত্র সংগ্রহ করতে পুলিশ সাহায্য করেছে এবং তাদের মধ্যে তিন জনকে স্থানীয় একটি মোটেলে নিয়ে রেখেছে।

স্যালেমের মেয়র চাক বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের জায়গায় আশ্রয়শিবিরটি বসানো হয়েছিল এবং আসছে বুধবার এটি উঠিয়ে দেওয়ার কথা ছিল। 

ঘটনাটিকে ‘দুঃখজনক’ অভিহিত করে এটি একটি ‘শোচনীয় পরিণতি’ বলে মন্তব্য করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!