[ আন্তর্জাতিক ]
ইকুয়েডরের কারাগারে সংঘর্ষ, নিহত ১২ বন্দী
ছবি: সংগৃহীত
ইকুয়েডরের আজুয়া প্রদেশের রাজধানী চুয়েঞ্চার এল তুরি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরে এ ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্টের প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশটির কর্মকর্তারা বলছেন, ইকুয়েডরের কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে ৯ হাজার বেশি বন্দী থাকার ব্যবস্থা করা হয়েছে। এসব কারাগারে মাদক চোরাচালানের মামলায় গ্রেফতার ব্যক্তিদের রাখা হয়। দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
আরো পড়ুন: শ্রীলংকার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ
.png)
এর আগে গত বছরেরর সেপ্টেম্বর মাসে দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দী মারা গিয়েছিল। সব মিলিয়ে গতবছর কারাগারে সংঘর্ষে ৩২০ জন বন্দী নিহত হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইকুয়েডর
লিংক সফলভাবে কপি হয়েছে!