[ আন্তর্জাতিক ]
উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে চুরির অভিযোগ এফবিআইয়ের
প্রতীকী ছবি
উত্তর কোরিয়ার হ্যাকারদের বিরুদ্ধে একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মে সাইবার হামলা চালিয়ে ৬১৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে জনপ্রিয় অনলাইন গেমিং কোম্পানি অ্যাক্সিইনফিনিটির খেলোয়াড়দের অ্যাকাউন্টে হামলা চালিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয় তারা।
.png)
এএফপি এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এত বড় হ্যাকিংয়ের ঘটনা এটাই প্রথম। এ কারণে ক্রিপ্টোকারেন্সির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার সাইবার-প্রোগ্রামটি ৯০এর দশকের মাঝামাঝি থেকে শুরু হয় বলে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, গত শতাব্দীর নব্বইয়ের দশকে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে এটি একটি শক্তিশালী সাইবার যুদ্ধ ইউনিটে পরিণত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
উত্তর কোরিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!