ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানে ইঁদুর, তাই ফ্লাইটে দুই ঘণ্টা বিলম্ব!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪, ২২ এপ্রিল ২০২২
বিমানে ইঁদুর, তাই ফ্লাইটে  দুই ঘণ্টা বিলম্ব!
ছবি: সংগৃহীত

ইঁদুরের উৎপাতে তুলকালাম ভারতের টাটা গ্রুপ পরিচালিত এয়ার ইন্ডিয়ার বিমানে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার শ্রীনগর থেকে জম্মুগামী ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছাড়ে।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে, ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

আরো পড়ুন: মারিউপোল দখলের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পুতিন

Advertisement

শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ৮২২ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় শ্রীনগর বিমানবন্দর ছাড়ার কথা ছিল। তবে উড়ার আগে রুটিন পরীক্ষার সময় বিমানে ইঁদুরের উপস্থিতি দেখা যায়। কালক্ষেপ না করে ফ্লাইট বন্ধ রেখে শুরু হয় তল্লাশি।

ঘণ্টাদেড়েকের চেষ্টায় ধরা হয় ইঁদুরটিকে। শেষ পর্যন্ত ৪টা ১০ মিনিটে শ্রীনগর থেকে জম্মু পাড়ি দেয় বিমানটি। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!