ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দোনেৎস্কের ৪২ গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪১, ২২ এপ্রিল ২০২২
দোনেৎস্কের ৪২ গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের ৪২টি গ্রাম রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। শুক্রবার জাতীয় টেলিভিশনে এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ ওলেনা সিমোনেনকো। তবে তিনি আশা করেছেন, ইউক্রেনের সেনারা শিগগিরই ওই গ্রামগুলো পুনর্দখল করতে সক্ষম হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ডনবাসের দিকে লড়াই জোরদার করেছে এবং তাদের মূল লক্ষ্য হলো, ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বাড়ানো।

বৃহস্পতিবার বিকেলে রাশিয়া দাবি করেছে, মারিউপোল এখন সম্পূর্ণ তাদের দখলে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, মারিউপোল রাশিয়া দখল করে নিয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ সত্য নয়। এখনো সেখানে লড়াই চলছে।

Advertisement

আরো পড়ুন: রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুন, নিহত ৭

মস্কোর দাবি, মারিউপোল দখলে নেয়ার পর রাশিয়ার সেনা পরবর্তী লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। মারিউপোলের ইউক্রেনীয় প্রশাসনের দাবি, সেখান থেকে বেসামরিক মানুষের মৃতদেহ সরিয়ে নেয়ার চেষ্টা করছে রাশিয়ার সেনারা।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ককে (যা একত্রে ডনবাস নামে পরিচিত) আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর ওই দুই অঞ্চলকে বেসামরিকীকরণ, ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চিয়তা ও দেশটিকে নাৎসিমুক্ত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। 

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!