ডনবাসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিল রাশিয়া
একজন শীর্ষ রুশ জেনারেল বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসাবে রুশ সেনাবাহিনী ডনবাস এবং দক্ষিণ ইউক্রেনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী সশস্ত্র বাহিনীর দাবি, রুশ সেনাদের প্রধান লক্ষ্য এখন দনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষাব্যূহ ভাঙা। এছাড়া দনবাসের বন্দরনগরী মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। মারিউপোল রাশিয়ার জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।
পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটো মনে করে, রাশিয়া এই অঞ্চল দখল করে নেয়ার মাধ্যমে ডোনেস্ক থেকে ক্রিমিয়া পর্যন্ত দক্ষিণ উপকূলে একটি স্থল করিডোর প্রতিষ্ঠার করতে চায়। যুক্তরাজ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউটের একজন বিশেষজ্ঞ স্যাম ক্র্যানি-ইভান্স। তিনি বলেন, মূল বিষয় হচ্ছে, ক্রেমিলন এই অঞ্চলকে ইউক্রেনে রুশভাষীদের অংশ বলে চিহ্নিত করেছে। যার অর্থ এই অঞ্চল ইউক্রেনের চেয়েও অনেক বেশি রাশিয়া। এসব অঞ্চলে হয়তো রুশভাষী লোকেরাই বসবাস করেন, কিন্তু তারা এখন আর রুশপন্থী নন।
.png)
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সেনা, জ্বালানি ডিপো এবং সামরিক সরঞ্জামসহ ইউক্রেনের ৫৮টি সামরিক লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালিয়েছে।
আরো পড়ুন: ভয়াবহ ওষুধ সংকটে শ্রীলঙ্কা, রাজপথে নেমেছেন চিকিৎসকরা
এছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সামরিক বাহিনী হাইপ্রিসিশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের তিনটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যার মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ এবং বিপুল পরিমাণ মামরিক সরঞ্জামসহ ইউক্রেনীয় সেনাদের একটি অবস্থান রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ৮,০০০ কোটি ডলারের সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা দেয়ার পর এ খবর এলো।