ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাস্তা থেকে তুলে নাবালিকাকে ধর্ষণ করলো ৬ নাবালক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ২৪ এপ্রিল ২০২২
রাস্তা থেকে তুলে নাবালিকাকে ধর্ষণ করলো ৬ নাবালক
ছবি: প্রতীকী

ভারতের ঝাড়খণ্ডে ১১ বছরের এক নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে ছয় নাবালকের বিরুদ্ধে। সেদেশের পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বয়স ১০ থেকে ১৫। তাদের প্রত্যেককেই আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুঁটি জেলায়। বৃহস্পতিবার পুলিশে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।

পুলিশ জানিয়েছে, পাশের গ্রামে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিল ঐ নাবালিকা। সেখানে নাচের একটি অনুষ্ঠানে পরিচিত কয়েকটি ছেলের সঙ্গে তার ঝামেলা হয়। অনুষ্ঠান শেষে দুই বন্ধুর সঙ্গে মধ্যরাতে বাড়ি ফিরছিল নাবালিকা। যাদের সঙ্গে ঝামেলা হয়েছিল নাবালিকার, সেই ছেলেগুলো পিছু নেয় তার।

আরো পড়ুন> কলেজে চালু হচ্ছে পর্নোগ্রাফি ছবির ক্লাস!

Advertisement

বেশ কিছুটা পথ এগোতেই সেই ছেলেগুলি নাবালিকা এবং তার দুই বন্ধুর পথ আটকায়। এরপর নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় তারা। অভিযোগ, নাবালিকাকে গণধর্ষণ করে ছয় নাবালক। নাবালিকাকে যখন ঐ ছ’জন তুলে নিয়ে যাচ্ছিল তা দেখে ভয় পেয়ে তার সঙ্গীরা পালিয়ে যায় এবং নাবালিকার বাবা-মাকে বিষয়টি জানায়।

খবর পেয়ে মেয়ের খোঁজে নামেন তার বাবা-মা। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক জায়গায় ঐ ছয় নাবালক এবং তাদের মেয়েকে দেখতে পান। নাবালিকার বাবা-মাকে আসতে দেখেই ঐ ছ’জন পালায়। 

স্থানীয় সূত্রে খবর, বদনামের ভয়ে পুলিশে অভিযোগ করতে ভয় পাচ্ছিলেন নাবালিকার বাবা-মা। শেষমেশ বৃহস্পতিবার পুলিশে ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। তারপরই পুলিশ ছয় নাবালককে আটক করে কারাগারে পাঠিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!