ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধর্ষণের শিকার কিশোরী হলেন মা, ১২ বছরের কিশোর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২, ২৩ এপ্রিল ২০২২
ধর্ষণের শিকার কিশোরী হলেন মা, ১২ বছরের কিশোর গ্রেফতার
প্রতীকী ছবি

ধর্ষণের শিকার এক কিশোরীর (১৭) সন্তান প্রসবের ঘটনায় ১২ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

ভারতের তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

থাঞ্জাভুর পুলিশ জানায়, ভুক্তভোগী ঐ কিশোরীর অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ঐ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ঐ কিশোরী সম্প্রতি থাঞ্জাভুর জেলার সরকারি রাজাহ মিরাসুদার হাসপাতালে সন্তানের জন্ম দেয়।

Advertisement

গত ১৬ এপ্রিল পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে ঐ কিশোরীর সঙ্গে ১২ বছর বয়সি কিশোরের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।

থাঞ্জাভুর থানার পুলিশ কর্মকর্তা রাবিমাতি বলেন, আমরা ডিএনএ পরীক্ষা করে ঐ কিশোরের বয়স নিশ্চিত হয়েছি। গ্রেফতার ঐ কিশোরকে কিশোর শোধনাগার কেন্দ্রে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!