সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, এ ঘটনা ঘটেছে সৌদি আরবের কাতিফ প্রদেশ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে সরকারি কৌঁসুলির অফিসে রেফার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক মেথামফেটামিনের (শাবু) প্রভাবে এমন কাজ করেছে ওই যুবক। জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের ঠিক আগে কাতিফ গভর্নরেটের সাফওয়া শহরে এক নাগরিকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
.png)
এ ঘটনায় বাড়ির ভেতর থাকা একটি পুরো পরিবার দগ্ধ হয়ে মারা যায়। ঘরের ভেতর ওই যুবকের বাবা, মা ও ভাইবোন ছিল। পরে সিভিল ডিফেন্সের একটি দল আগুন নেভায়। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের জন্য রেফার করা হয়।
আরো পড়ুন>> ১১৯ বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ
এমন ঘৃণ্য কাজ করা ব্যক্তির বয়স ২০ বছরের কোঠায়। তিনি পরিকল্পনা করেই তার পরিবারকে পুড়িয়ে মারে। পরিবারের সদস্যরা যাতে ঘর থেকে বের হতে না পারে সেজন্য বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় ওই যুবক।
এ সময় বাঁচার জন্য আকুতি জানায় ওই যুবকের বাবা, মা ও ভাইবোন। কিন্তু সে তাদের কোনো কথাই কানে তোলেনি। পরে তারা পুড়ে অঙ্গার হয়ে যান।