ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ায় বন্দুক হামলায় নিহত চার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৭, ২৬ এপ্রিল ২০২২
রাশিয়ায় বন্দুক হামলায় নিহত চার
ছবি: সংগৃহীত

রাশিয়ার মধ্যাঞ্চলীয় উলিয়ানভস্ক অঞ্চলের একটি কিন্ডারগার্টেনে সশস্ত্র এক ব্যক্তির গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার উলিয়ানভস্কে শিশুদের স্কুলে হামলায় এ নিহতের ঘটনা ঘটে বলে আঞ্চলিক কর্তৃপক্ষ দেশটির সরকারি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে।

আঞ্চলিক কর্তৃপক্ষের একজন প্রতিনিধি বলেছেন, আমরা গুলির ঘটনা নিশ্চিত করেছি এবং সেখানে চারজনের মরদেহ পাওয়া গেছে। অন্যদিকে, দেশটির আইনপ্রয়োগকারী সংস্থার একটি সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছে, হামলায় দুই শিশু নিহত হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!