পোল্যান্তের রাষ্ট্রায়ত্ব গ্যাস কোম্পানি পিজিনিগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ওনেট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ওনেট জানায়, রাশিয়া সরকার ইয়ামাল পাইপলাইন চুক্তির অধীনে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ নিয়ে পোলিশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে অংশগ্রহণকারীরা রাশিয়ার পদক্ষেপকে ‘হঠকারিতামূলক’ অভিহিত করে বলেছেন, গ্যাস সরবরাহ বন্ধের কোনো কারণ মস্কোর পক্ষ থেকে জানানো হয়নি।
.png)
এর আগে, মঙ্গলবার পোল্যান্ড সরকারের কৌশলগত জ্বালানি অবকাঠামো বিষয়ক কমিশনার পিতর নাইমস্কি ওয়ারসতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা কোনোভাবেই রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করব না, এটা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি।
এদিকে পোল্যান্ডে রাশিয়ার গ্যাস সরররাহ বন্ধের খবর প্রকাশের পরপর ইউরোপের বাজারে পণ্যটির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। লন্ডন আইস এক্সচেঞ্জের তথ্যে দেখা যায়, মঙ্গলবার দুপুরের তুলনায় গ্যাসের দাম ১২ শতাংশ বেড়ে প্রতি হাজার ঘনমিটার ১ হাজার ১৫০ ডলারে উন্নীত হয়েছে। প্রতি ঘন্টায় গ্যাসের দাম বাড়ছে বলে স্টকব্রোকাররা জানিয়েছেন।