ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কমলা হ্যারিস করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪১, ২৭ এপ্রিল ২০২২
কমলা হ্যারিস করোনায় আক্রান্ত
কমলা হ্যারিস

হোয়াইট হাউসে করোনার থাবা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। হোয়াইট হাউজের বরাত দিয়ে মঙ্গলবার এ  খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

এরইমধ্যে নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এ ভাইস প্রেসিডেন্ট। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই।  

কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি ক্রিস্টেন অ্যালেন এক বিবৃতিতে বলেন, ‘আজ, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস র‌্যাপিড এবং পিসিআর পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি আপাতত আইসোলেশনে থাকবেন এবং ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন।’ 

Advertisement

এদিকে এ খবর সামনে আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে হোয়াইট হাউসে। গত কয়েকদিন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস কার কার সংস্পর্শে এসেছেন সে বিষয়ে খোঁজখবর চালানো হচ্ছে।

তবে অ্যালেন বলেন, ‘সাম্প্রতিক সময়ে তিনি (হ্যারিস) প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফাস্ট লেডি ঝিল বাইডেনের সংস্পর্শে আসেননি। কারণ, তাদের ভ্রমণসূচি আলাদা ছিল। করোনা নেগেটিভ হওয়ার পরই হোয়াইট হাউজে ফিরবেন ভাইস প্রেসিডেন্ট।’ 

হ্যারিস ২০২১ সালের জানুয়ারিতে মডার্নার ২ ডোজ টিকা সম্পূর্ণ করেন। এরপর অক্টোবরের শেষের দিকে প্রথম বুস্টার ডোজ এবং এ বছরের ১ এপ্রিল দ্বিতীয় বুস্টার ডোজ নেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!