ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৬, ২৮ এপ্রিল ২০২২
ইউক্রেন পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব
ছবি: অ্যান্তোনিও গুতেরেস

মস্কোর পর এবার ইউক্রেনে পৌঁছালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বেসামরিক মানুষদের উদ্ধার নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এক টুইটবার্তায় বুধবার ইউক্রেনে পৌঁছানোর তথ্য জানিয়েছেন গুতেরেস। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের মহাসচিব টুইটারে লেখেন, মস্কো সফরের পর আমি ইউক্রেনে পৌঁছেছি। আমরা মানবিক সহায়তা সম্প্রসারণের কাজ চালিয়ে যাব এবং সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। এছাড়া তিনি এ সংঘাত শেষ করার আহ্বান জানান।

আরো পড়ুন: ককপিটে সিগারেট ধরিয়েছিলেন পাইলট, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ৬৬ জনের

Advertisement

অ্যান্তোনিও গুতেরেস আরো লেখেন, এ যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হবে, ইউক্রেন, রাশিয়া ও বিশ্বের স্বার্থে ততই ভালো হবে।

বৃহস্পতিবার তার আলোচনা হওয়ার কথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। এর আগে সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। শান্তি আলোচনার পাশাপাশি মারিউপোলে আটকে থাকা বেসামরিক ব্যক্তিদের উদ্ধার নিয়েও কথা বলেছেন তিনি। সে বিষয়েই এদিন জেলেনস্কির সঙ্গে আলোচনা হওয়ার কথা তার। কথা বলার কথা শান্তিপূর্ণ সমাধানসূত্র নিয়েও।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!