রোববার চীনের সাংহাই এর পুটুও জেলায় এ ঘটনা ঘটে। দ্যা গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, কীভাবে জীবিত অবস্থাতেও তাকে লাশবাহী ব্যাগে ভরা হয়েছিল।
বর্তমানে ওই ব্যক্তিকে হাসপাতালেই রাখা হয়েছে। সাংহাইয়ে কোভিড সংক্রমণ বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। কিন্তু বেঁচে থাকা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেয়ার মতো ঘটনা ভয়ানক বলেই মনে করছে সংশ্লিষ্টরা।
.png)