কফিন থেকে উঠে বসলেন ‘মৃত’ নারী, নিজের শেষকৃত্য দেখে ভয়ে ফের হার্ট অ্যাটাক!
এক নারী তার চিরঘুমের শয্যা থেকে আচমকাই জেগে উঠলেন। এসময় নিজেরই শেষকৃত্য অনুষ্ঠানে কফিনে শায়িত অবস্থায় হঠাৎ উপস্থিত সকলের সামনে চোখ মেললেন তিনি।
দৃশ্যটি যেকোনও ভয়ের সিনেমাকে টক্কর দেওয়ার মতো। দেখে উপস্থিত লোকজনের ভয়ে হার্ট অ্যাটাক হতে পারত। কিন্তু এক্ষেত্রে হয়েছে উল্টো। নিজের শেষকৃত্য অনুষ্ঠানে জেগে ওঠার পর ভয় পেয়ে যান ওই নারীই। আতঙ্কে চিৎকার করে ওঠেন তারপরই ফের অচেতন হয়ে যান।
ঘটনাটি যখন ঘটে তখন ওই নারীর কফিনের সামনেই ছিলেন তার স্বামী। স্ত্রীকে কফিনে বেঁচে উঠতে দেখে তিনিও চমকে যান। দ্রুত তাকে নিয়ে ছোটেন হাসপাতালে। কিন্তু সে খানে চিকিৎসা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় ওই নারীর। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই নারীর।
.png)
আরো পড়ুন>> উত্তর কোরিয়ায় ‘প্রথম’ করোনা শনাক্ত, কঠোর লকডাউনের ঘোষণা
ওই নারীর নাম ফাজিলিউ মুখামেৎজানভ। বয়স ৪৯। রাশিয়ার কাজানের বাসিন্দা তিনি। তার স্বামী এই ঘটনায় চিকিৎসকদের দোষারোপ করেছেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকরা ভুল করে তার স্ত্রীকে মৃত ঘোষণা না করলে সঠিক চিকিৎসা হত তার স্ত্রীর। হয়তো শেষপর্যন্ত বেঁচেও যেতে পারতেন।
সূত্র: মিরর ইউকে, আনন্দবাজার