ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হঠাৎই রক্তের মতো লাল হয়ে গেল আকাশ! আতঙ্ক ছড়াল চীনে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৪, ১০ মে ২০২২
হঠাৎই রক্তের মতো লাল হয়ে গেল আকাশ! আতঙ্ক ছড়াল চীনে
ছবি: সংগৃহীত

চীনের আকাশ হঠাৎই রক্তের মতো টকটকে লাল হয়ে ওঠায় আতঙ্ক ছড়িয়েছে। দৃশ্যটি দেখা গিয়েছে চীনের ঝুসান শহরে। ভিডিয়োতে ধরা পড়েছে সেই দৃশ্য।

এই ঘটনাকে ঘিরে আবার নানা রকম জল্পনাও ছড়িয়েছে। কেউ কেউ দাবি করেছেন, আকাশ লাল হয়ে যাওয়ার ঘটনা সঙ্কেত দিচ্ছে কোনও অশুভ কিছু ঘটতে চলেছে।

ঝুসানের এক বাসিন্দা বলেন, “এ রকম দৃশ্য আগে কখনও দেখিনি। এই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে ভূমিকম্প হতে চলেছে দেশে।”

Advertisement

আরো পড়ুন>> ভারতের নাগরিকত্ব না পেয়ে পাকিস্তানে ফিরে গেল ৮০০ হিন্দু শরণার্থী

কী কারণে আকাশ লাল হয়ে গেল তা খতিয়ে দেখছে ঝুসানের আবহাওয়া দফতরও। তবে এটা আলোর প্রতিসরণের কারণেই হয়ে থাকতে পারে বলে মনে করছে তারা। কিন্তু বিষয়টি সঠিক কী, তার কারণ খোঁজার চেষ্টা করছেন আবহবিদরা।

১৭৭০ সালে এ রকম আকাশ লাল হয়ে গিয়েছিল। টানা ন’দিন ধরে লাল হয়ে ছিল আকাশ। পরে জাপানের বিজ্ঞানীরা দাবি করেছিলেন, এটি সৌরজাগতিক ঘটনা। ঝুসানের ঘটনা সেই রকমই কি না তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চীন
লিংক সফলভাবে কপি হয়েছে!