সংবাদমাধ্যম আনন্দবাজারপত্রিকার খবরে জানা গেছে, বোয়িং বি৭৩৭ মডেলের এসজি-৯৪৫ ফ্লাইট মুম্বাই থেকে উড্ডয়নের পর মাঝ আকাশে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে। এরপর অবতরণের সময় ঝাঁকুনিতে এর ৪০ যাত্রী আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
আরো পড়ুন: চাঁদ দেখা গেছে, আমিরাতে আগামীকাল ঈদ
.png)
প্রতিদিন সন্ধ্যায় মুম্বাই থেকে দুর্গাপুরে প্লেন চলাচল করে। রোববারও শিডিউল অনুযায়ী স্পাইস জেটের প্লেনটি যাত্রা করে ঝড়ের কবলে পড়ে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্পাইস জেট কর্তৃপক্ষ। একইসঙ্গে আহত যাত্রীদের সব ধরনের সহযোগিতার কথা বলেছে তারা।