ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে ভবনধসে নিহত বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ৬ মে ২০২২
চীনে ভবনধসে নিহত বেড়ে ৫৩
ছবি: সংগৃহীত

চীনে একটি বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। গত সপ্তাহে দেশটির চাংশা নগরীতে ভবন ধসের এ ঘটনা ঘটে। তারপর থেকে কয়েক দিন ধরে চলে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ এপ্রিল) চীনা সংবাদমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে নিহতের এ সংখ্যা প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স

রয়টার্স জানিয়েছে, গত ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে। এরপর থেকে চলে উদ্ধারকাজ। এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। এদের মধ্যে একজনকে ঘটনার পাঁচ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

Advertisement

ভবন মালিকসহ ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান ও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

আরো পড়ুন>> বন্ধুর বাড়িতে ঈদের পার্টিতে বিরিয়ানির সঙ্গে গিলে নিলেন দামী হিরের নেকলেস!

কয়েকদিন ধরে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস। ভবন ধসের ৫ দিন পর বৃহস্পতিবার মধ্যরাতের পরে ১০ তম এবং শেষ জনকে উদ্ধার করা হয়।হাসপাতালে চিকিৎসার পর বেঁচে যাওয়া সকলের অবস্থা ভালো।

দুর্বল নিরাপত্তা, ভবন নির্মাণে নিয়ম নীতি না মানা ও স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতির কারণে চীনে অসংখ্য ভবন ধসের ঘটনা ঘটছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চীন ভবন ধস
লিংক সফলভাবে কপি হয়েছে!