[ আন্তর্জাতিক ]
চীনে ভবনধস, নিহত ২
ছবি: সংগৃহীত
চীনের হুনান প্রদেশের একটি বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। উদ্ধার অভিযানের চার দিন পর এই প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এখনো ভবনটিতে অনেকই নিখোঁজ রয়েছেন।
হুনান প্রদেশের চাংসা শহরের ওই বাণিজ্যিক ভবনটিতে অ্যাপার্টমেন্ট, একটি হোটেল ও একটি সিনেমা হল আছে। গত শুক্রবার ভবনটি ধসে পড়লে, শত শত জরুরী কর্মী উদ্ধার অভিযানে অংশ নেয়।
আরো পড়ুন: ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৭
.png)
মঙ্গলবারের মধ্যে, ধসে যাওয়া ভবনটি চ্যাপ্টা আকার ধারণ করে। এখনো ভবনটির ধ্বংসাবশেষ ও ভেঙে যাওয়া কংক্রিটের বিমগুলো মিলে এক ধ্বংসস্তুপে পরিণত হয়েছে৷
পিপলস ডেইলি সংবাদপত্রে প্রকাশিত একটি ভিডিও অনুসারে, ইমার্জেন্সি রেসপন্স বিশেষজ্ঞ লিয়াং বুগে বলেছেন, দুই ভুক্তভোগীর জীবনের কোনো লক্ষণ দেখায়নি। তিনি বলেন, আমরা তাদের ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করেছি, তবে ভারী বস্তুর নিচে চাপা পড়ায় সেটি সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!