ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৮, ২ মে ২০২২
দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মহসীন সরকার নামে ৩৫ বছর বয়সী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ৭টার দিকে উপজেলার রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহসীন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের শহিদুল ইসলাম ছেলে।

মহসীন বিডি ফুডসসহ একাধিক কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন। পৌর শহরের রাধানগরে রাজীব কটেজে তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর পাশেই তিনি নতুন বাড়ি করছিলেন।

Advertisement

মহসীনের সঙ্গে থাকা মো. শফিউল আলম জানান, সন্ধ্যায় তাকে নিয়ে মোটরসাইকেলে করে রাধানগর থেকে খলাপাড়া যাচ্ছিলেন মহসীন। এ সময় পাঁচ-ছয়জন এসে মহসীনের ওপর এলোপাতাড়ি হামলা চালান। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, কিছুদিন আগে মহসীনের বাবাকে অপদস্থ করেন একই গ্রামের আউয়াল মিয়ার ছেলে মো. আরিফ। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়। এরই জের ধরে তাকে হত্যা করা হয়।

হাসপাতালে থাকা মহসীনের বাবা শহিদুল ইসলাম গায়ে লেগে থাকা রক্ত দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনার জন্য তিনি আরিফকে দায়ী করেন তিনি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল কুমার রায় জানান, মহসীনের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!