মঙ্গলবার (২৬ এপ্রিল) বেসরকারি মালিকানাধীন কোম্পানিটি এক বিবৃতি দিয়ে বলেছে, ডিজেআই অভ্যন্তরীণভাবে বিভিন্ন বিচারব্যবস্থায় সম্মতির প্রয়োজনীয়তাগুলো পুনর্মূল্যায়ন করছে। এ জন্য রাশিয়া ও ইউক্রেনে সব ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করবে ডিজেআই।
ইউক্রেনে হামলা করার প্রতিবাদ ও রুশ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অসংখ্য কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। কিন্তু চীনের বহু কোম্পানি এখনো রাশিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনীর হামলার সমালোচনা থেকে বিরত থাকায় সমালোচিত হচ্ছে বেইজিং।
.png)
আরো পড়ুন>> ৩০ বছর ধরে রেস্টুরেন্টের ওয়াশরুমেই তৈরি হচ্ছিল সমুচা!
ইউক্রেনের কর্মকর্তা ও নাগরিকদের অভিযোগ, ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য রাশিয়ার কাছে পাচার করছে ডিজেআই।
তবে ইউক্রেনের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তা প্রত্যাখ্যান করে উল্টো ডিজেআই দাবি করেছে, জার্মানির একটি খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য ছড়িয়েছে।
ডিজেআই বিবৃতিতে বলেছে, ‘আমরা ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছি।’
সূত্র: রয়টার্স