ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশে হঠাৎ অসুস্থ পাইলট, জরুরি বিমান অবতরণ করালেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৬, ১৩ মে ২০২২
মাঝ আকাশে হঠাৎ অসুস্থ পাইলট, জরুরি বিমান অবতরণ করালেন যাত্রী
ছবি: সংগৃহীত

বিমানে ভ্রমণ কালীন সময়ে হঠাৎই অচেতন হয়ে পড়েন পাইলট। এমন পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে বিমানটিকে জরুরি অবতরণ করার বিমানের এক যাত্রী। এমনই এক ঘটনার সাক্ষী থেকেছে ফ্লোরিডা বিমান বন্দর।

লাইভএটিসিডটনেট নামের একটি ওয়েবসাইট এয়ার ট্রাফিক কন্ট্রোল কমিউনিকেশন সম্প্রচার ও সংরক্ষণ করে। এই ওয়েবসাইটে ওই যাত্রী মঙ্গলবার সন্ধ্যায় বলেন, আমি গুরুতর পরিস্থিতিতে পড়েছিলাম। আমার পাইলটের মাঝে অসঙ্গতি দেখা দেয়। বিমান চালানোর কোনও ধারণা আমার ছিল না।

তিনি জানান, তার জরুরি রেডিও বার্তায় সাড়া দেন ফোর্ট পিয়ের্সের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। জিজ্ঞেস করেন তিনি সেসনা ২০৮-এর ইঞ্জিন সম্পর্কে ধারণা রাখেন কিনা।

Advertisement

জবাবে ওই যাত্রী বলেন, আমার কোনও ধারণা নেই। আমি আমার সামনে ফ্লোরিডা উপকূল দেখতে পাচ্ছি। এছাড়া আমার কোনও ধারণা নাই।

ফ্লাইট অ্যাওয়ার-এর তথ্য অনুসারে, মঙ্গলবার সকালে বিমানটি উড্ডয়ন করে বাহামার মার্শ হারবর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এতে পাইলট ও দু’জন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ তাদের পরিচয় প্রকাশ করেনি।

আরো পড়ুন>> পুয়ের্তো রিকোর কাছে নৌকাডুবি, ১১ জনের মৃত্যু

কন্ট্রোলার ক্রিস্টোফার ফ্লোরেস শান্তভাবে ওই যাত্রীকে ব্যাখ্যা করেন কীভাবে ডানার লেভের ধরে রেখে উপকূলের দিকে এগোতে হবে।

কন্ট্রোলার নিজের চোখে বিমানটি দেখার জন্য কয়েক মিনিট সময় লাগে। তিনি দেখতে পান এটি বোকা রাটনের উত্তর দিকে যাচ্ছে। এসময় ফোর্ট পিয়ের্সের কন্ট্রোলার যাত্রীকে সেলফোনের নম্বর চান যাতে করে পাম বিচ ইন্টারন্যাশনার এয়ারপোর্ট তার সঙ্গে যোগাযোগ করতে পারে।

তখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার রবার্ট মরগ্যান কথা বলেন এবং যাত্রীকে বিমানসহ নিরাপদে বিমানটি অবতরণে সহযোগিতা করেন।

কর্মকর্তারা জানান, উদ্ধারকর্মীরা মূল পাইলটকে সহযোগিতা করেন। কোনও যাত্রী আহত হননি। তাৎক্ষণিক পাইলটের অসুস্থতার কারণ সম্পর্কে কিছু জানাননি তারা।

এক ভিডিও বার্তায় মরগ্যান বলেন, আমরা এমন কিছু কখনও দেখিনি। মনে হচ্ছিল আমি কোনও চলচ্চিত্রে আছি।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!