ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৫০০ টাকায় নাতনিকে বন্ধুদের হাতে তুলে দিত দাদা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ১৫ মে ২০২২
৫০০ টাকায় নাতনিকে বন্ধুদের হাতে তুলে দিত দাদা
ফাইল ছবি

৭০ বছর বয়সের দাদার যৌন লালসার শিকার হলো ১২ বছরের শিশু। শুধু দাদাই নয়, তার দুই বন্ধুর অত্যাচার থেকেও রেহাই পাননি ওই নাবালিকা। পুরো ঘটনা এতটাই অমানবিক, গা শিউরে ওঠার মতো।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুর বাবা কয়েকবছর বছর আগে মারা গেছেন। তারপর থেকেই তার মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এখন মা আর দাদার সঙ্গে ওই বাড়িতে থাকছিল নাবালিকা।

দাদার বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় তার দাদা তাকে কয়েক মাস ধরে দিনের পর দিন ধর্ষণ করে। শুধু দাদাই নয়, তার দাদার দুই বন্ধুও মদ্যপ অবস্থায় তাকে লাগাতার ধর্ষণ করে আসছে। ৫০০ টাকার বিনিময়ে নাতনিকে বন্ধুদের হাতে তুলে দিত দাদা।

Advertisement

এভাবে টানা কয়েক মাস ধরে দাদু এবং দাদুর বন্ধুদের লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই নাবালিকা। ঘটনাটি ভারতের রাজস্থানের বুঁদির। নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের জানতে পারেন শিশুটি অন্তঃসত্ত্বা। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে।

স্থানীয়দের অভিযোগ, শুধু নাতনি নয়, এর আগে নিজের মেয়েকেও ধর্ষণ করতে ছাড়েনি ওই বৃদ্ধ। তবে সেই সময় এই অভিযোগ উঠলেও তাকে হাতেনাতে কখনও ধরতে পারেননি স্থানীয়রা। এদিন নাতনিকে ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

বাসিন্দারা ওই বৃদ্ধের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। ঘটনার পরেই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বৃদ্ধের কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই নাবালিকা বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!